ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩।

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেটকারসহ ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ জেলার ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন:                       ১. সঞ্জয় দাস (পিতা: সেতু দাস), গ্রাম: বেজুরা, থানা: মাধবপুর                      ২. সেন্টু সরকার (পিতা: মধু সরকার), গ্রাম: দক্ষিণ বেজুরা, থানা: মাধবপুর    ৩. মানিক (পিতা: হারুন মিয়া), গ্রাম: খিলবামৈ, থানা: বাহুবল , তিনজনেরই বাড়ি হবিগঞ্জ জেলায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ব্যবহার করে গাঁজা সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চলছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর।"

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আজই আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে মাদক পাচার রোধে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩।

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ