ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

মসজিদের কমিটি গঠন নিয়ে নড়াইলে তুমুল সংঘর্ষ, আহত ১২

মো তুহিন মোল্লা: নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে এলাকার ‘আলম গ্রুপ’ এবং ‘মেজবা গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে কমিটি নিয়ে একটি সমঝোতা বৈঠক ও আলোচনা সভা বসে। আলোচনা চলাকালীন কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে তা রণক্ষেত্রে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ‘আলম গ্রুপ’-এর ৮ জন হলেন- সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, একই এলাকার জিন্না বিশ্বাস এবং মো. রাব্বি বিশ্বাসসহ আরও দুজন।

অপরদিকে ‘মেজবা গ্রুপ’-এর আহত ৪ জন হলেন, সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মসজিদের কমিটি গঠন নিয়ে নড়াইলে তুমুল সংঘর্ষ, আহত ১২

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ