ডেইলি বাংল সংবাদ
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

সততা, মানবিকতা ও জনকল্যাণে নিবেদিত এক কর্মময় জীবনের স্মরণে দোয়া কামনা

মদনের বরেণ্য সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলার বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও গণমানুষের প্রিয় মুখ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৫ সালে জন্মগ্রহণকারী এই গুণী মানুষ ২০১১ সালে ইন্তেকাল করেন। দীর্ঘ জীবনে তিনি সততা, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।

তিনি ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ও মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আল মাহবোব আলম (আল আমিন)-এর শ্রদ্ধেয় পিতা। এছাড়াও তাঁর ছোট ছেলে উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আল মনসুরুল আলম (আরিফ) মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে এই গুণী ব্যক্তিকে স্মরণ করছেন।

আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন অত্যন্ত সৎ, নিরহংকারী ও জনদরদী মানুষ। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় আন্তরিক ছিলেন। এলাকার শিক্ষা বিস্তার, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ন্যায়নিষ্ঠ একজন মানুষ, যার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্থানীয়দের মতে, আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের মতো মানবিক ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব সমাজে বিরল। তাঁর কর্ম ও অবদান যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের সদস্যরা মরহুমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মদনের বরেণ্য সমাজসেবক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ