ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাছুর আহত হয়েছে এবং একটি ষাঁড় গলার রশি ছিঁড়ে বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোয়ালঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় গোয়ালঘরের ভেতরে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আয়ুব আলী তরফদার জানান, আগুনে তার গোয়ালঘর, গবাদিপশু ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “ঘরের চাঙ্গের ওপর পাটকাঠি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো শত্রুতাবশত সেখানে আগুন লাগিয়ে দিতে পারে।”

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গবাদিপশু পালনকারী পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মোল্লাহাটে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ