ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে খানসামায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-দিনাজপুরের খানসামা উপজেলায় শনিবার (২৩ মে) গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। কিন্তু অনেক মানুষ এখনও গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে সাধারণ মানুষকে সচেতন করতে সরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বক্তব্যে বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে হলে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের কাছে এ সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, উঠান বৈঠক, সচেতনতামূলক সভা এবং স্থানীয় গণমাধ্যমে গ্রাম আদালত বিষয়ক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করে সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে খানসামায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ