ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানা শাখার যুগ্ম আহ্বায়ক, তুরাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের খান আবুল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।

 তিনি আরও বলেন, ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবসেবার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়াই হোক এবারের ঈদুল আযহার অঙ্গীকার। এসময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তুরাগবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুল

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ