ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

ঈদযাত্রা ও পশুর হাটে র‌্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধি:  আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮, সিপিসি-১। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাস টার্মিনাল, লঞ্চঘাট, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে বৃহত্তর পশুর হাটগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

রবিবার ( ২৪ মে ) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ, প্রতারণা কিংবা চাঁদাবাজি ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবের আভিযানিক দল। হাটগুলোতে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুর হাটে জাল টাকা লেনদেন প্রতিরোধে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

এছাড়া ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান এবং প্রধান ঈদগাহগুলোতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঈদযাত্রা ও পশুর হাটে র‌্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ