ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

ঠাকূরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ে শিশু লামিয়া, শিশু রামিসা, আছিয়াসহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

রোববার ২৪ মে দুপূরে ঠাকূরগাঁও শহরের চৌরাস্তায় সম্মিলিত নারী সমাজ-এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। শিশু লামিয়া, শিশু রামিসা ও আছিয়াসহ সাম্প্রতিক ঘটনাগুলো পুরো জাতিকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মৌসুমী রহমান, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, মানবাধিকার কর্মী নাজমা বেগম স্নিগ্ধা ও ফারজানা আক্তার পাখিসহ অন্যান্যরা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার নারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঠাকূরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ।

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ