ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

কুড়িগ্রাম চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন-আতঙ্কে এলাকাবাসী

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন, বাস-লঞ্চ ঘাটে বিশেষ নজরদারি

ঈদকে ঘিরে পটুয়াখালীতে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা

পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮ এর সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১) পটুয়াখালী ক্যাম্প। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কোরবানির পশুর হাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় রয়েছে বাহিনীটি।

র‌্যাব সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আভিযানিক দল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাটগুলোতে জাল টাকা ব্যবসায়ী ও প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন।

এছাড়া মহাসড়ক, ফেরিঘাট, লঞ্চ টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকে র‌্যাব সদস্যদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব।

ঈদযাত্রায় সাধারণ মানুষ যেনো ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও প্রধান ঈদগাহগুলোতেও বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।

সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন,

“পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে পশু পরিবহনে চাঁদাবাজি রুখতে র‌্যাব-৮ বদ্ধপরিকর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও ঈদের জামাতসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত র‌্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পটুয়াখালী ক্যাম্প কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদকে ঘিরে পটুয়াখালীতে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ