ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার মাওলানা ডা. আজহারুল ইসলামের

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন শাখা খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ডা. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাওলানা ডা. আজহারুল ইসলামকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি উপস্থিত অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্যে মাওলানা ডা. আজহারুল ইসলাম বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ফুলপুর উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের প্রভাবমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম চালু করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার মাওলানা ডা. আজহারুল ইসলামের

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ