ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি ডিমলা (নীলফামারীর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নীলফামারীর ডিমলা উপজেলার ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মো: ওয়াদুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বুধবার (২৭মে) দিবাগত রাত আড়াইটার (২:৩০ মিনিট) দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে কাটাখালী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা গর্ভবতী নারী ও শিশুসহ ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। এর মধ্যে পশ্চিম ছাতনাই ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মো: ওয়াদুজ্জামান গুরুতর আঘাত পাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ডিমলা উপজেলার১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাবেক এই ছাত্রদল নেতার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ডিমলা উপজেলা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন।

দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ