নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:-নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় উচ্চশিক্ষায় ভর্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হাওর কালচারাল একাডেমি।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত রৌদ্র চৌধুরী, ইয়াকিন, রাসেন সরকার, আশামনি, জাবেদ ইসলাম, সাব্বির আহমেদ ও তৌহিদুর রহমান ফাগুন।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সমাজসেবায় অবদানের জন্য ডা. সচিন্দ্র সরকারকে।
লুৎফুজ্জামান বাবরের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী মো. জহির আহমেদ জিকু সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এছাড়া উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণপুর হাজী আলী আকবর সরকারি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, খালিয়াজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার, প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ এবং সদস্য সচিব সোহান বিন নবাব।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাওর কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা জানান, চলতি ও গত বছর মিলিয়ে খালিয়াজুরী উপজেলার মোট ১৪ জন শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে এ বছর ভর্তিকৃত সাতজন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন