ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

খানসামায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আখতারুজ্জামান মিয়া এমপি, হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত না থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক খানসামা উপজেলা বিএনপি ও অর্থ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অয়ন ফারহান শামস, সহকারী কমিশনার (ভূমি), খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খলিলুর রহমান, চেয়ারম্যান, ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ, সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় উপজেলার মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শনীতে প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক নানা উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, খানসামা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খানসামায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ