ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশের নতুন সচিবালয় নির্বাচিত হলো 'ব্রেড'

​আবুজর গিফারী:- ​উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে 'মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ'-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য জোটের নতুন সচিবালয় হিসেবে নির্বাচিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)'।

​শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ সচিবালয়ের কো-অর্ডিনেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ‘ডিজাইন থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব’-এর প্রধান প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ।

​মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মোট ৪৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি সক্রিয় জোট। এবারের এজিএমে জোটভুক্ত ৪৯টি সদস্য সংস্থার মধ্যে ৩০টি সংস্থার প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন।

​সভার এক পর্যায়ে জোটের নতুন সচিবালয়ের দায়িত্ব গ্রহণের জন্য দুটি সংস্থা আগ্রহ প্রকাশ করে। সংস্থা দুটি হলো—​বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) ​বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)

​পরবর্তীতে উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)’-এর একেএম আনিসুজ্জামান এবং ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’-এর মৌসুমী শারমীন। সভায় উপস্থিত প্রতিনিধিগণ অত্যন্ত গোপনীয়তার সাথে ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ‘ব্রেড’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়।

​নির্বাচনে জয়লাভের পর নিয়ম অনুযায়ী ‘ব্রেড’ আগামী দুই বছরের জন্য ‘মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ’-এর নতুন সচিবালয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।

​নির্বাচন শেষে উপস্থিত সদস্য সংস্থার প্রতিনিধিরা নতুন সচিবালয়কে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে জোটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে মাঠপর্যায়ে কাজের গতি আরও বেগবান ও কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশের নতুন সচিবালয় নির্বাচিত হলো 'ব্রেড'

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ