ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক, কলামিস্ট ও আধ্যাতিক ব্যক্তিত্ব হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জকিগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি দেশে ও প্রবাসে থাকা জকিগঞ্জবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হবে।

তিনি আরও বলেন, অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার মূল লক্ষ্য। আমি চাই জকিগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের জকিগঞ্জ গড়ে তুলতে পারব। পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। ‎

উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী- জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট ও সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ ও কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকা স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের কন্ঠ সিলেটের স্পেশাল রিপোর্টার, ২৪নং ওয়ার্ড বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক, কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের সাবেক ইমাম ও খতীব,  তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেটের সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেটের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, হাবিবিয়া ওয়েলফেয়ার অরগানাইজেশান জকিগঞ্জ সিলেটে উপদেষ্টা ইত্যাদি সহ নানা সময়ে নানা দায়িত্ব পালন করে যাচ্ছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ