ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

রাউজান (প্রতিনিধি):- চট্টগ্রামের রাউজান উপজেলায় রাশেদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়া সাহেব বাড়ির প্রয়াত বদরুদ্দোজার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের চাচা আবদুল মাবুদ জানান, রাশেদ তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। প্রায় পাঁচ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন।

তিনি বলেন, “মানসিক ভারসাম্যহীনতার কারণে গভীর রাতে বাড়িতে পৌঁছালে তার খালাতো বোন দরজা খুলে দেননি। বিষয়টি তিনি আমাদেরও জানিয়েছিলেন। পরে সকালে জানতে পারি রাশেদের মরদেহ পাওয়া গেছে। রাতে তিনি বাইরে অবস্থান করছিলেন। তাই আমাদের ধারণা, ডাকাত সন্দেহে স্থানীয় কেউ বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে।

ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোরশেদ আলম বলেন, “স্ত্রী মারা যাওয়ার পর রাশেদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলতেন। তিনি কখনো রংমিস্ত্রির হেলপার, আবার কখনো রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। তাকে রাউজানে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

এদিকে উরকিরচর ইউনিয়নের স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু জানান, সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ফটিকছড়ির ওই ব্যক্তি রাত আনুমানিক ৩টার দিকে উরকিরচরে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ওই বাড়িতে তার খালাতো বোন ও তার জা ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা দরজা খুলে দেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ঘরের সামনে সিঁড়ি ছিল। সেখানে পড়ে যাওয়ার কারণে মুখে আঘাত লাগে এবং রক্ত বের হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ ও নিহতের পরিবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ