ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়নে রাস্তায় ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক:

৮নং ফতেপুর ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় খালেছ চৌধুরীর, চেয়েছেন দোয়া ও সমর্থন

কটিয়াদী সার্কেলের নতুন এএসপি আসাদুজ্জামান,বিদায়ী তোফাজ্জল শিল্পাঞ্চল পুলিশে

নান্দাইলের  ইউ এম ও  স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান

বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে নেমেছিল সর্বস্তরের মানুষের ঢল। তাঁর জানাজা ও দাফান অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে অসংখ্য শুভাকাঙ্ক্ষী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

জানাজা শেষে মরহুমকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। শেষ বিদায়ের মুহূর্তে স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের আবেগঘন উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া-৩) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণ জানাজায় অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি প্রমাণ করে মরহুম হারুন-আল-রশিদ কতটা জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনদরদি নেতা ও অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল বলে অনেকে মন্তব্য করেন।

বাংলাদেশ প্রেস ক্লাব, বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশিদের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ