ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি

এ.এস.এম হামিদ হাসান ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকায় শফিকুল ইসলাম কালা মিয়া (৩২) নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার রিয়াজুদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে এবং রফিকুলের ভাই। ​শনিবার (২৭ জুন) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠের পাশে তার নিজ বাড়ির অদূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় চালক রাস্তার পাশে কারো গোঙানির শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি অটোরিকশা থামিয়ে রাস্তার পাশে শফিকুলকে মারাত্মক রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন।

​পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

​​এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

​​এলাকার একজন শান্তিপ্রিয় প্রবাসীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা,এলাকায় থমথমে পরিস্থিতি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ