ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের একদল বাসিন্দা অভিযোগ করেছেন, খালেদ সাইফুল্লাহ (পিতা: জহিরুল ইসলাম) একটি অনিবন্ধিত সমবায় সমিতির কার্যক্রমের আড়ালে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছেন। অভিযোগকারীদের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন এবং এসব কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার।

অভিযোগকারীদের ভাষ্যমতে, খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে বিজয়নগর থানার একটি মামলাসহ (মামলা নং: ৩/২৪) একাধিক মামলা রয়েছে। এছাড়া সি আর মামলা নং: ৬৬১/২৬-এর মাধ্যমেও বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাদের প্রশ্ন, যদি সত্যিই তার বিরুদ্ধে কার্যকর গ্রেপ্তারি পরোয়ানা থেকে থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তা কার্যকর করা হয়নি। এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

গ্রামবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনে মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরবেন।

এ বিষয়ে অভিযুক্ত খালেদ সাইফুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার দাবির বিষয়েও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ