ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে রাকিব বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাকিব পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেফতারে র‍্যাব অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ