ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

মদনে চার জুয়াড়িসহ ৫ জন আটক, আদালতে প্রেরণ

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার মদন উপজেলায় জুয়া খেলার অভিযোগে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। একই অভিযানে একটি চুরির মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন উপজেলার সদর ইউনিয়নের বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দায় অভিযান চালায় মদন থানা পুলিশ। এ সময় তাস খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪১০ টাকা ও এক বান্ডিল তাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— বাগদাইর গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহীন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসার উদ্দিনের ছেলে ছোটন (৪২) এবং করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। এছাড়া পৃথক একটি চুরির মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত স্থানে রাতে গোপনে জুয়ার আসর বসত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাউদ্দীন করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাগদাইর গ্রামে অভিযান পরিচালনা করে তাস খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মদনে চার জুয়াড়িসহ ৫ জন আটক, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ