ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

ফরিদপুরে মোবাইল কোর্ট: দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেউড়া জল ব্যবহারের অভিযোগে দুটি বিরিয়ানি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।

অভিযানকালে পাশাপাশি অবস্থিত দুটি বিরিয়ানি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেউড়া জল মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।

জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মোবাইল কোর্ট: দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ