ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

পটুয়াখালী বিএনপিকে আলতাফ হোসেন চৌধুরীর বার্তা: গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হোন

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে পটুয়াখালী বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। 

বৃহস্পতিবার( ২ জুলাই) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বাজেট বাস্তবায়ন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালী জেলার উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে। আমরা সবাই মিলে কাজ করবো, আর সেই উন্নয়নের সুফল জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ভোগ করবেন। নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দলীয় বিভেদ ভুলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, ড্যাব নেতা ডা. সাইফুল আজম রঞ্জু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, অ্যাডভোকেট আল আমিন সুজনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জেলার উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

পটুয়াখালী বিএনপিকে আলতাফ হোসেন চৌধুরীর বার্তা: গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হোন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ