ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে  চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হাটহাজারীতে এলজিইডির ১ সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি!

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র দুই শেল্টার প্রজেক্টের উদ্বোধন।

প্রথম দিনে পরীক্ষা শেষে জয়পাড়া কলেজ গেটে অভিভাবকদের ভিড়, সড়কে প্রকট যানজট

পটুয়াখালী বিএনপিকে আলতাফ হোসেন চৌধুরীর বার্তা: গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হোন

আশ্রাফপুরে চেয়ারম্যান পদের দৌড়ে আলোচনায় শিক্ষিত মুখ এম. আবু ফয়েজ

কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার

কচুয়া, চাঁদপুর প্রতিনিধি: তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ইং আসন্ন ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম স্থানীয় রাজনীতি। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন চেয়ারম্যান পদপ্রার্থী এম. আবু ফয়েজ।

(শিক্ষা আর অভিজ্ঞতার মিশ্রণ) সমর্থকদের দাবি, তাঁর শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ রাজনৈতিক পথচলা আর সামাজিক কর্মকাণ্ডই তাঁকে আলাদা করেছে।

তিনি কচুয়ার ৯ নং ওয়ার্ড চাঁঙ্গিনীর সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। শিক্ষাজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর, মাদরাসা-ই-আলিয়া থেকে কামিল, সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেছেন।

(ছাত্রদল থেকে আজকের পথচলা) ১৯৯৬ সালে ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে আসেন তিনি। একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির ১০১ সদস্যের আহবায়ক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের কেন্দ্রীয় টিম লিডার হিসেবে চাঁদপুর-১ আসনের দায়িত্বও পালন করেন তিনি।

(সমাজসেবায় সক্রিয়) রাজনীতির পাশাপাশি সামাজিক কাজেও তিনি সমানভাবে যুক্ত। চাঁঙ্গিনী বাইতুর নূর জামে মসজিদ, বাইতুর রাসূল মাদ্রাসা, ড্রিমফিল ফাউন্ডেশন এবং আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাথে জড়িত তিনি।

(নির্বাচনী অঙ্গীকার) এম. আবু ফয়েজ জানান, নির্বাচিত হলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দেবেন। তাঁর মূল লক্ষ্য সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

তিনি বলেন, `জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সেবা করব। সকলের দোয়া ও সমর্থন চাই।

উল্লেখ্য, তাঁর বড় ভাই এ্যাড. কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আশ্রাফপুরে এম. আবু ফয়েজকে ঘিরে আলোচনাও তত বাড়ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আশ্রাফপুরে চেয়ারম্যান পদের দৌড়ে আলোচনায় শিক্ষিত মুখ এম. আবু ফয়েজ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ