ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম:- চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা : একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার বসবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকারের ঘোষণা বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচী সফল করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থা এবং সামাজিক সংগঠন সমূহ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার। সরকারের কর্মসূচী সফলে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সবুজে ভরে উঠবে দেশ এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো: আব্দুল মোমেন, মো: মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশটা বিভিন্ন ধরনের চারা রোপণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ