ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

মো:সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।

রোববার (৫জুলাই,) বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।  শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তাঁর সাথে ছিলেন, ঔষধ প্রশাসনের গাজীপুরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানকালে ওইসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে 'ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ)(গ)(ঘ) ধারায় শ্রীপুর সদরের ডিবি রোডে অবস্থিত জনসেবা ঔষধালয়'কে ২০ হাজার টাকা,শ্রীপুর রেলগেট এলাকার প্রত্যাশা মেডিকেল হল'কে ১০ হাজার টাকা,একই এলাকার নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা,তারেক মেডিক্যাল হল'কে ৫ হাজার টাকা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাবাবা মেডিসিন কর্ণার'কে ১৫ হাজার টাকা, একই এলাকার তাওহীদ ড্রাগস হাউসকে ১৫ হাজার টাকা এবং জয়নাল আবেদীন মেডিক্যাল হল'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন,' 'স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।'

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ