ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিজয়নগরে জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

দুর্নীতির আতুর ঘর ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,ঘুষ ছাড়া ধরেন না ফাইল শিক্ষা অফিসার

অবৈধ করাতকলের শব্দদূষণে অতিষ্ঠ ৩১ পরিবার, প্রতিকার না পাওয়ার অভিযোগ

সরকারী নিবন্ধন পেল

সরকারী নিবন্ধন পেল "কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি"

পঞ্চগড়ে ‘জোনাকী’ ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

দুই প্রতিমন্ত্রীর সফর ঘিরে হাওরাঞ্চলে উৎসবের আমেজ

বিদ্যালয়ে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও খেলার মাঠে জলাবদ্ধতা, তদন্তের দাবি

জনগণের উপর কোনভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে গ্রহনযোগ্য নয়- এমপি এরশাদ উল্লাহ্

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

মোঃ সারোয়ার হোসেন অপু  জেলা প্রতিনিধি,নওগাঁঃ কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু  , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ,সজল সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,জনপ্রতিনিধি ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫শত ৬০জন  কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে দেওয়া হচ্ছে এয়ার ফ্লো মেশিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বাড়বে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের হাতে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এদিকে, উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের খরচ কমবে এবং তারা অধিক উৎপাদনের ব্যাপারে আশাবাদী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ