দুই প্রতিমন্ত্রীর সফর ঘিরে হাওরাঞ্চলে উৎসবের আমেজ
মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আগমনকে কেন্দ্র করে নেত্রকোনার হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে শুক্রবার তারা বিভিন্ন পথসভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও বিকাশে সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পথসভা অনুষ্ঠিত হবে। পরে উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্ত করা হবে।
এরপর প্রতিমন্ত্রীরা খালিয়াজুড়ী উপজেলা সদরের কলেজ মাঠে পথসভায় অংশ নেবেন এবং মরা ধনু নদীতে পোনা মাছ অবমুক্ত করবেন। সফরের শেষ পর্যায়ে তারা মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ট্রলারঘাটে পথসভায় যোগদান করবেন এবং ডিংগাপুতা হাওরে পোনা মাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
দুই প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মদনের উচিতপুর গ্রামের লাহুত মিয়া ও সানাউল্লাহ, খালিয়াজুড়ী সদরের পলিন মিয়া এবং মোহনগঞ্জের তেতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানসহ অনেকেই জানান, দীর্ঘদিন পর একসঙ্গে দুই প্রতিমন্ত্রীর সফর হাওরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন দাবি ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘দুই প্রতিমন্ত্রীর এই সফর হাওরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে হাওরাঞ্চলের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্থানীয়দের প্রত্যাশা, কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের উচ্চপর্যায়ের নজরদারি বৃদ্ধি পেলে হাওরাঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন