ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

প্রথমবারের মতো গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি:‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ, ঋণের চেক হস্তান্তর এবং সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে ফুল, ফল ও বনজ প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলার কদমতলা এলাকার উদ্দীপনিক মহিলা দলের উদ্যোক্তা মালেকা বেগম এবং পূর্ব কোমরনই পুরুষ পল্লী উন্নয়ন সমিতির সদস্য মো. আবু সাঈদ সুজার হাতে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার মাঝারি ঋণের চেক বিতরণ করা হয়। 

পাশাপাশি মধ্য নারায়ণপুর মহিলা সমবায় সমিতির ১১ জন সদস্যের মধ্যে মোট ৬ লাখ ৭০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে পল্লী উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণের সফল ব্যবহারকারী—এই তিনটি ক্যাটাগরিতে মোট তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথমবারের মতো গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ