ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কাশফুলের ধামাকা: সাভার সেনা শপিং কমপ্লেক্সে খাবারের মূল্যে বিশাল ৪০% ছাড়!

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

সরিষাবাড়ীতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবি'র যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপি'র সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অবসর) আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমবায়ীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ সংগঠক এবং হুমায়ুন কবীর খানকে শ্রেষ্ঠ কৃষক সমবায়ী সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া আকলিমা খাতুনের হাতে পল্লী উদ্যোক্তা ঋণের চেক তুলে দেওয়া হয় এবং হেলেঞ্চাবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের আট সদস্যের মধ্যে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ