ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

তিন বছরেও শেষ হয়নি দেবীগঞ্জের বটতলী-ডাঙ্গাপাড়া সড়কের নির্মাণকাজ, দুর্ভোগে হাজারো মানুষ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নম্বর শালডাঙ্গা ইউনিয়নের বটতলী মোড় থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ঠিকাদারের অবহেলা, কাজের ধীরগতি ও দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে শালডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবিউন ইসলাম লেবু, শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, সামিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম সমস্যায় পড়ছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।

তাদের অভিযোগ, প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকির অভাবেই বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ ঝুলে আছে। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, “আমি নিজেই ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলেছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চুক্তি বাতিলসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকু ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, “আমি কিছুদিন অসুস্থ ছিলাম। পাশাপাশি বর্ষা মৌসুমে বালুর সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার আশা করছি।”

তবে স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কেন এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ? দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

তিন বছরেও শেষ হয়নি দেবীগঞ্জের বটতলী-ডাঙ্গাপাড়া সড়কের নির্মাণকাজ, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ