ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ক্লিন মসজিদ সিলেটের উদ্যোগে ফ্রি শরবত বিতরণ

মানিকগঞ্জে কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত।

পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে জমজমাট ক্রীড়া উৎসব

জনসেবার অঙ্গীকার নিয়ে  লেছড়াগঞ্জ  চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ ফিরোজ আল-মামুন।

বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

কালিয়াকৈরে দীর্ঘ গ্যাস সংকট থাকার কারণে গ্যাসের চাপ বাড়ায় পোশাক শিল্পের উৎপাদন  গতি বেড়েছে

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার তিন বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক, নিহত নারীর স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৩২) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। তার স্ত্রী ও সন্তান সড়কে পড়ে গেলে পিকআপের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এবং পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নাজমুল ইসলামকে এবং নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ