ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভাউলাগঞ্জে ট্যাপেনডল ট্যাবলেটসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় ট্যাপেনডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দ করা ট্যাপেনডল ট্যাবলেটও ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুন্না। তিনি উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে মুন্নাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ট্যাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত শুনানি শেষে মুন্নাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা ট্যাপেনডল ট্যাবলেট আদালতের নির্দেশ অনুযায়ী ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ভাউলাগঞ্জ এলাকায় দুই পিস ট্যাপেনডল ট্যাবলেট সংগ্রহের উদ্দেশ্যে এসেছিলেন। তবে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসীর মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ধারাবাহিক অভিযান এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অব্যাহত থাকলে সমাজে মাদকের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভাউলাগঞ্জে ট্যাপেনডল ট্যাবলেটসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ