শোকজ নোটিশ ছাড়াই বহিষ্কারের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শোকজ নোটিশ ছাড়াই তাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আজিজ। তিনি বলেন, ২০০০ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো দলবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কোনো ধরনের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই ওয়ার্ড বিএনপির সভাপতি তাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দিয়েছেন। তার দাবি, এ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মের পরিপন্থী।
আব্দুল আজিজ বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা সংযুক্ত করা হবে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন