তেঁতুলিয়ায় ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- ১১ জুলাই ২০২৬ তেঁতুলিয়া মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে মোট ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার, একজনকে গ্রেপ্তার এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলার ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ গ্রামে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (পিতা: মো. লাল মিয়া)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থায়ীভাবে কাজীগছ গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে নাজিরাগছ গ্রামে বসবাস করতেন।
অভিযান চলাকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মো. আসলাম ইসলাম (পিতা: মৃত ফরহাদ আলী), সাং- জামুড়ীগুড়ি গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন