পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- দেবীগঞ্জ, পঞ্চগড় | ১৬ জুলাই ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রঙ্গলাল রায়ের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন ধনেশ্বর রায়। পরে বাড়ির বারান্দায় টিনের চালের পাশে রাখা বিড়ি ও দিয়াশলাই আনতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন