ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামা উপজেলার প্লানেরবাজার (RHD) হতে হাজিরহাট ভায়া বটতলী বাজার (বটতলী সাকোরপাড়া) সড়কের ইছামতী নদীর ওপর নির্মিত ৬০.০০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২০ জুলাই ২০২৬) প্রধান অতিথি হিসেবে ব্রিজটির উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুর-এর বাস্তবায়নে এবং খানসামা উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ব্রিজ চালু হওয়ায় এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, খানসামা উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য শরিফুল ইসলাম প্রধান ৬ নাং গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে এলাকাবাসী ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন এই গার্ডার ব্রিজের মাধ্যমে বছরের পর বছর ধরে চলাচলের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ