ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী মুখ নাসির খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:- জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ মো. নাসির খান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে পুলিশের অস্ত্রের মুখে টিনের তৈরি একটি সাধারণ ঢাল হাতে সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন নাসির খান। সেই সময়ের অভিজ্ঞতা, আন্দোলনের নানা ঘটনা এবং ব্যক্তিগত অনুভূতির কথা প্রধানমন্ত্রীকে জানান তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নাসির খানের সাহসিকতার প্রশংসা করেন এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগ ও ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের প্রত্যাশা, নাগরিক অধিকার, সুশাসন এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ নিয়ে তাদের মতামতও গুরুত্বের সঙ্গে শোনেন।

এ সময় মো. নাসির খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি আশা প্রকাশ করেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ যেন একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের মাধ্যমে যথাযথ মর্যাদা পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্দোলনে সাহসিকতার পরিচয় দেওয়া ব্যক্তিদের অবদান স্মরণীয় করে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের মুখোমুখি হয়ে টিনের তৈরি একটি ঢাল হাতে দাঁড়িয়ে থাকা মো. নাসির খানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি আন্দোলনের সাহসী প্রতীক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী মুখ নাসির খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ