ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার বদলি জেলার বরখাস্ত

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে রিম্পা (২১) নামে সাজাপ্রাপ্ত এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারটির জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে। এছাড়া জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার "২০ জুলাই" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে একই ঘটনায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সহকারী কারা মহাপরিদর্শক "এআইজি" মো. জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, বন্দি পলায়নের ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তদন্ত কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং তারা যেন তদন্তে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে গাফিলতির কারণে জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার "১৬ জুলাই" সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যেও ওই নারী বন্দি পালিয়ে যান। এ ঘটনায় জেলার ও জেল সুপারের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকাল ৫টার মধ্যে বন্দিদের নিজ নিজ কক্ষে "লকআপ" প্রবেশ করানোর কথা। গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বন্দি রিম্পা কৌশলে দেয়াল টপকে পালিয়ে যাচ্ছেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রন ও কারারক্ষীদের নজরদারির চরম ঘাটতি ছিল। এ সুযোগে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে বাইরে চলে যান। ঘটনার পরদিন শুক্রবার "১৭ জুলাই" বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এর আগে যে সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন  কারাগারের মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

একই সঙ্গে পলাতক বন্দির বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার বদলি জেলার বরখাস্ত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ