ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

শাহাদাত কামাল শাকিল:- আন্তর্জাতিক অঙ্গনে আবারও কুমিল্লার সুনাম উজ্জ্বল করলেন কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচের গৌরব অর্জন করেছেন।

গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে ঢাকায় এশিয়া কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিশনের আয়োজনে কারাতে কোচেস ও রেফারী সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাতে ফেডারেশন মনোনীত কোচ ও রেফারীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উক্ত পরীক্ষায় কুমিল্লা জেলা ও সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের সদস্য সিহান মোখলেছুর রহমান আবু সাফল্যের সাথে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হন।

সিহান মোখলেছুর রহমান আবু বলেন, "আমার এই কৃতিত্বের জন্য বাংলাদেশ কারাতে ফেডারেশন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার এই সাফল্যের মাধ্যমে এখন থেকে আরও ভালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারব। এই সাফল্য কুমিল্লাসহ সমগ্র বাংলাদেশের ক্রীড়া ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।"

জানা যায়, সিহান মোখলেছুর রহমান আবু বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপসহ বহু দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন।

সিহান মোখলেছুর রহমান আবু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক, সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসারসহ কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তার এই অর্জনের মাধ্যমে কুমিল্লা ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুনাম আরও বৃদ্ধি পেল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ