ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মহোদয়

হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা (নীলফামারী):- নীলফামারীর ডিমলায় আজ (২১ জুলাই রোজ মঙ্গলবার  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের বেড ও বেডশিটের অবস্থা, ওয়ার্ডের পরিবেশসহ বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন। রোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকার সাধারণ মানুষ যাতে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি মহোদয়

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ