ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬

লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালমাইয়ে গৈয়ারভাঙা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী- অভিভাবক সমাবেশ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা  অনুষ্ঠিত

উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে: মেয়র ডা. শাহাদাত

এনসিএলে ধারাভাষ্য দিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ইকবাল

পীরগাছায় জে এন সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার- ২

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত।

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাঃ আশরাফুল ইসলামমনপুরা (ভোলা) প্রতিনিধি:- ভোলার মনপুরায় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুমারি কার্যক্রম পরিচালনা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় মনপুরা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুছা।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আকাশ সমদ্দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন এবং উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. শাহে আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, সদস্য মো. জামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্যসচিব মো. আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্যসচিব মো. হোসেন হাওলাদার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও আমন্ত্রিত অতিথিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের উদ্যোগে মনপুরায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রকৃত অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে একটি তথ্যভিত্তিক, নির্ভুল ও গ্রহণযোগ্য উপকারভোগীর তালিকা প্রস্তুত করা। এই তালিকার ভিত্তিতেই ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদান করা হবে।

আলোচনা সভায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব-কর্তব্য, তথ্য সংগ্রহের কৌশল, নির্ধারিত ফরম পূরণের নিয়ম, তথ্য যাচাই-বাছাইয়ের পদ্ধতি এবং মাঠপর্যায়ে কাজ করার সময় অনুসরণীয় বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে প্রত্যেক তথ্য সংগ্রহকারীকে নিরপেক্ষতা, সততা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবু মুছা বলেন, "ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক তথ্যের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব যেন এই কার্যক্রমে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃত অসহায় ও যোগ্য পরিবারগুলোই যেন এ সুবিধার আওতায় আসে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা তথ্য গোপনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করে একটি নির্ভুল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য ডাটাবেজ প্রস্তুত করতে হবে, যাতে ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নেও এ তথ্য কার্যকরভাবে ব্যবহার করা যায়।

সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা সরকারি এই সেবার আওতায় আসবেন এবং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ