ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সদস্য সচিব আবুল কাশেম নাঈম

শান্তিগঞ্জ ( সুনামগঞ্জ) শফিকুল ইসলাম:-  বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের উপজেলা পর্যায়ে খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

গত ৬ জুন ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে গঠিত এ কমিটিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদাধিকারবলে সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক মো. কিবরিয়া।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে আবুল কাশেম নাঈম মনোনীত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সদস্য সচিব আবুল কাশেম নাঈম বলেন, “আমাকে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পিছিয়ে থাকা শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব সফলভাবে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সদস্য সচিব আবুল কাশেম নাঈম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ