ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে "শর্টবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বেলকুচি ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হাসান ইমরানের সার্বিক তত্ত্বাবধানে খেলার সভাপতিত্ব করেন, ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। তিনি বক্তব্যে বলেন, "যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

টুর্নামেন্টের উদ্বোধন করেন, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকার সারাদেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। পর্যাপ্ত খেলার মাঠ ও নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম খোকন।                তিনি যুবসমাজের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদক নয়, খেলাই হোক তরুণদের পরিচয়, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের শর্টবার ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ