ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

কুড়িগ্রাম চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন-আতঙ্কে এলাকাবাসী

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

ইসলামী যুব আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও সমাবেশ

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় বগুড়া শহরের ফতেহ আলী মোড়ে অবস্থিত জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ হ ম আলাউদ্দীন বলেন, যুবসমাজকে ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে এবং নৈতিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি সংগঠনের মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এইচ এম আশরাফুদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন, কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের মাসব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী যুব আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ