ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুরে ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ এবং ‘আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমান। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার এবং খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান শেখ। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে পারিবারিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে তরুণদের মাদকের ভয়াল থাবা ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই একটি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ