ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

এ.এস.এম হামিদ হাসান ​কিশোরগঞ্জ প্রতিনিধি:- জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সফরকে সফল ও উৎসবমুখর করতে ইতোমধ্যে সরকারি ও সাংগঠনিক পর্যায়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) বিকেলে সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সামগ্রিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।

​পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম কটিয়াদীর আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স ও এর সংলগ্ন বেতালের ডোবা (জলাশয়) ঘুরে দেখেন। 

এরপর তারা প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভার স্থান হিসেবে কটিয়াদী কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন এবং নিরাপত্তাসহ সার্বিক সুবিধার কথা বিবেচনা করে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​পরিদর্শন বহরে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

​এছাড়াও প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল আমিন আকিল, মো. আশফাক আহমেদ জুন এবং কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানসহ একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এবং সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করছে। অন্যদিকে, বিএনপির দলীয় স্তরেও সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা ও প্রচার জোরদার করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ