ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

গাজীপুরে ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোনের ব্যবহারে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক, চালক মমিনকে নিয়ে জনমনে ক্ষোভ

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:-  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে কোনো ধরনের সরকারি বা প্রশাসনিক অনুমতি ছাড়াই অবৈধভাবে ড্রোন ক্যামেরা উড়িয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে মমিন নামের এক যুবকের বিরুদ্ধে। হঠাৎ আকাশে ড্রোন উড়তে দেখে এবং বসতবাড়ির আশপাশে ও গোপনীয়তার দৃশ্য ধারণ করায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত কিছুদিন ধরে মমিন নামের ওই যুবক নিয়মিত ড্রোন ক্যামেরা ব্যবহার করে আসছেন। তিনি মানুষের বসতবাড়ি, উঠান এবং বিভিন্ন ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্তের দৃশ্য গোপনে ক্যামেরাবন্দী করছেন বলে অভিযোগ রয়েছে। এতে বিশেষ করে নারী ও সাধারণ মানুষ চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অনেকেই এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ওই যুবক তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, "আমাদের বাড়ির ওপর দিয়ে হঠাৎ ড্রোন উড়ে বেড়ায়। ঘরের ভেতরে কী হচ্ছে বা নারীরা কীভাবে চলাফেরা করছেন, তা ড্রোনের ক্যামেরায় ধারণ করা হচ্ছে—এমন আশঙ্কায় আমরা আতঙ্কিত। আমরা এর দ্রুত প্রতিকার চাই।"

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, ড্রোন ব্যবহারের সুনির্দিষ্ট সরকারি নীতিমালা ও অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও মমিন তা সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ইচ্ছামতো ড্রোন উড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রোন উড়িয়ে সাধারণ মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত করার প্রমাণ পেলে ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোনের ব্যবহারে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক, চালক মমিনকে নিয়ে জনমনে ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ