ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

মোঃআলামিন হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে হাতেনাতে ধরার পর স্থানীয়দের উপস্থিতিতে তাকে ৫ লাখ টাকা দেনমোহরে ওই প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়িয়া গ্রামের বাসিন্দা সেলিম রেজার স্ত্রী সুমাইয়া পারভীন (২৫)-এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূয়ট গ্রামের আউয়াল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮)-এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। বিষয়টি নিয়ে স্বামী সেলিম রেজার মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।

স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে সেলিম রেজা ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর সুমাইয়া পারভীন মোবাইল ফোনে আসাদুল ইসলামকে বাড়িতে ডাকেন। তবে কিছু সময় পরই সেলিম রেজা বাড়িতে ফিরে নিজ কক্ষে স্ত্রী ও আসাদুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। পরিস্থিতির একপর্যায়ে সেলিম রেজা স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। সুমাইয়া পারভীনের সম্মতি থাকায় স্থানীয়দের উদ্যোগে ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে আসাদুল ইসলামের সঙ্গে তার বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ে শেষে মঙ্গলবার সকালে সেলিম রেজা নিজ দায়িত্বে নবদম্পতিকে বাসে তুলে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, “ওই নারীর কথিত পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল। সোমবার রাতে স্বামী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উভয় পক্ষের সম্মতি এবং স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ঘটনার বিষয়ে তাড়াশ থানার পুলিশ কিংবা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তাড়াশে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিলেন স্বামী

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ