পাবনায় ওয়ারেন্টভুক্ত যুবলীগ নেতাকে ছিনতাই, ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:-পাবনার বেড়ায় পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনতাই করে নিয়ে গেছে সঙ্গীরা।
শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে বেড়া থানাধীন সম্ভুপুর মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া পৌর যুবলীগের সদস্য মোঃ সোহেল রানা (৩৮)—যিনি কাগমাইরপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে—তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা সম্ভুপুর মসজিদ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পরপরই একই এলাকার মোঃ লিমন (২২), মোঃ জিকরুল (২২), মোঃ শরীফ (৩৫), মোঃ আকাশ (৩২) ও রিদয় (১৮)-সহ অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি সংগঠিত হয়ে পুলিশের কাজে বাধা দেয়। তারা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে টানা-হেঁচড়া করে হাতকড়া পরা অবস্থায় আসামি সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে পুলিশের কাছ থেকে জোরপূর্বক আসামি ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। পাশাপাশি, এত গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করতে থানা থেকে কেন মাত্র দুইজন পুলিশ সদস্যকে পাঠানো হলো—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। ছিনতাই হওয়া আসামি সোহেল রানাসহ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের জোর অভিযান চলছে। এ সংক্রান্তে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন